Hot News
- Advertisement -
Ad imageAd image

মুর্শিদাবাদের নওদায় অভিষেকের সভায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমতলা হাইস্কুল খেলার মাঠে সভাস্থলে চেয়ার ভাঙচুর ও ছোড়াছুড়ির ঘটনায় সভামঞ্চের একাংশ লণ্ডভণ্ড হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীরা বিধানসভা টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান বিধায়ক শাহিনা মমতাজ বেগমকে আবার প্রার্থী করায় তাঁরা অসন্তুষ্ট। সভা শুরুর আগেই তাঁরা মঞ্চের সামনে বিক্ষোভ দেখান এবং চেয়ার ভাঙচুরে মেতে ওঠেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জেলা নেতৃত্বকে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে এই ঘটনার প্রতিক্রিয়ায় কড়া বার্তা দেন। তিনি বলেন, “দলকে চাপে রাখতে বিশৃঙ্খলা করলে শাস্তি পেতে হবে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নওদায় প্রার্থী শাহিনা মমতাজ নন, স্বয়ং তিনি দাঁড়িয়ে আছেন। গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন অভিষেক। তিনি আরও বলেন, বেনিয়ম দেখলেই ভোটের পর ‘লাল কার্ড’ দেখানো হবে।
এই ঘটনা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি, তা স্পষ্ট করে দিয়েছে। সভা অবশ্য শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

আমাদের নিউজলেটার জন্য সাইন আপ করুন